প্রতিদিনের বান্দরবান

ইউরোপিয়ান বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র পুনরুত্থান উৎসব উপলক্ষে প্রভু যীশুর ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসার আদর্শকে হৃদয়ে ধারণ করে ইউরোপিয়ান বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন এ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। তারা মহাল ছড়া- খাগড়াছড়ির দরিদ্র এলাকায় অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। যেখানে ভালোবাসা সেখানেই ঈশ্বর। যেখানে মানব সেবা, সেখানেই সৃষ্টির সবচেয়ে পবিত্র সত্য।এই বিশ্বাসকে ধারণ করেই ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের পথ চলা। এই সংগঠনটি মানবিক ও সেবামূলক সংগঠন হিসেবে দীর্ঘদিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানব সেবা করছে। এরই ধারাবাহিকতায় পবিত্র ইস্টার সানডে উপলক্ষে সংগঠনটি খাগড়াছড়ি জেলায় অসহায় ও বিধবা মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে। এই কর্মসূচিতে এলাকার বহু দুঃস্থ পরিবার অংশগ্রহণ করে এবং বিশেষ করে অসংখ্য বিধবা নারীদের খাদ্য সহায়তা প্রদান করেন। কৃষ্ণ চরণ ত্রিপুরা, সদস্য সচিব-বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন, খাগড়াছড়ি জেলা শাখা এর  নেতৃত্বে মহাল ছড়া ব্যাপ্টিষ্ট চার্চ -খাগড়াছড়ি ক্যাম্পাসে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস কুমার ত্রিপুরা- আহবায়ক, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন- খাগড়াছড়ি জেলা শাখা, সুজন চাকমা-যুগ্ন আহবায়ক সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সমন্বয়ক কৃষ্ণ চরণ ত্রিপুরা তার বক্তব্যে উল্লেখ করেন মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে উৎসবের এই আনন্দঘন সময়ে কেউ খাদ্য সংকটে না থাকে। বিদেশে বসে দেশের মানুষের জন্য ভাবনা এক অদ্ভুত ভালোবাসা। সবাই এটা বহন করতে পারে না। করেও না। তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের প্রাণ ভোমরা, সাধারণ সম্পাদক- মার্ক রায় ও তার সহধর্মিনী প্রনতি ক্রুশ, সভাপতি - যোসেফ ডি' কস্তা, যুগ্ন সাধারন সম্পাদক - রূপালী গমেজ, দপ্তর সম্পাদক- টুটুল ভি.গমেজ, আইন বিষয়ক সম্পাদক- সলিসিটর মুক্তি সরকার, প্রচার সম্পাদক- পঙ্কজ গমেজ,নির্বাহী সদস্য- সানি মল্লিক, মার্টিন তপন হালদার, প্লাবন জন ক্রুশ, ক্ষমা রায়,লিন্ডা গনসালভেজ, বিভাস বাড়ৈ সহ সংগঠনের অন্যান্যদের।এই মানবিক মানুষগুলোর জন্য তিনি সৃষ্টিকর্তার কাছে মঙ্গল কামনা করেন।

ইউরোপিয়ান বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ