বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তিনজন আরাকান আর্মির সদস্যকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ড আমতলী সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে বিজিবি।
পুলিশ জানায়, সন্ধ্যায় ঘুমধুমের আমতলী সীমান্ত এলাকা দিয়ে তিনজন মিয়ানমারের আরাকান আর্মির সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।
পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেয়। আটককৃতদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, সীমান্ত থেকে ৩ জন আরাকান আর্মির সদস্যকে বিজিবি আটকের পর আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সন্ধ্যার দিকে ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত থেকে ৩ জন আরকান আর্মির সদস্যকে বিজিবি আটক করেছে শুনেছি।
তবে এ বিষয়ে কেউ আমাকে অবগত করেননি। আটকের বিষয়ে বিস্তারিত বিজিবি জানাবে।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন