প্রতিদিনের বান্দরবান

লামায় নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যে ও মূল্য স্থিতিশীল রাখতে বান্দরবানের লামা উপজেলার কেয়াজুপাড়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করার অপরাধে ১ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড এবং মোড়কের অতিরিক্ত দামে পণ্য বিক্রয়, খাদ্য পণ্যে ক্ষতিকর রঙ মিশ্রণ, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ জনকে ৭ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ। কৃষি বিপণন আইন,২০২৮ এর ১৯(ঙ) ও ১৯(ছ) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৩৮,৪২ ও ৫১ ধারায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, লামার উপজেলা কৃষি কর্মকর্তা বোরহান উদ্দিন ও লামার স্যানিটারি ইন্সপেক্টর খুকুমনি বড়ুয়া। এ সময় বাংলাদেশ পুলিশ সদস্যরা উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করেন।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

লামায় নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যে ও মূল্য স্থিতিশীল রাখতে বান্দরবানের লামা উপজেলার কেয়াজুপাড়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করার অপরাধে ১ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড এবং মোড়কের অতিরিক্ত দামে পণ্য বিক্রয়, খাদ্য পণ্যে ক্ষতিকর রঙ মিশ্রণ, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ জনকে ৭ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ। কৃষি বিপণন আইন,২০২৮ এর ১৯(ঙ) ও ১৯(ছ) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৩৮,৪২ ও ৫১ ধারায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, লামার উপজেলা কৃষি কর্মকর্তা বোরহান উদ্দিন ও লামার স্যানিটারি ইন্সপেক্টর খুকুমনি বড়ুয়া। এ সময় বাংলাদেশ পুলিশ সদস্যরা উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করেন।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত