প্রতিদিনের বান্দরবান

নারী-শিশুসহ আহত আরো ৫

লোহাগাড়ায় পিকআপ-টেক্সি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

লোহাগাড়ায় পিকআপের সাথে সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কনক বড়ুয়া (৩৫) নামে টেক্সি চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের মছদিয়া বড়ুয়া পাড়ার রমেশ বড়ুয়ার পুত্র।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আধুনগর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নারী-শিশুসহ ৫ জন গুরুতর আহত হয়েছে।

তারা হলেন-উপজেলার আধুনগর ইউনিয়নের নয়া পাড়ার নাজমুল হুদা (৫৬), হোসনে আরা বেগম (৫০), লিলি আক্তার (৪৯), ফাতেমা জান্নাত রুমাইছা (৫) ও রোজা জাহান (১০ মাস)।

এ ঘটনায় পিকআপ চালক মো. ইয়াছিনকে আটক করে পুলিশে দিয়ে স্থানীয়রা। তিনি কুমিল্লা জেলার মুরাদনগরের রামপুর এলাকার মো. হানিফের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি মালবাহী পিকআপের সাথে বিপরীতমুখি সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেক্সি থাকা সবাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুমড়ে মুচড়ে গেছে টেক্সিটি।

টেক্সির মালিক ধনয় বড়ুয়া জানান, আহত চালক কনক বড়ুয়াকে চট্টগ্রাম নগরীতে নেয়ার পথে চন্দনাইশ এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

লোহাগাড়ায় পিকআপ-টেক্সি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

লোহাগাড়ায় পিকআপের সাথে সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কনক বড়ুয়া (৩৫) নামে টেক্সি চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের মছদিয়া বড়ুয়া পাড়ার রমেশ বড়ুয়ার পুত্র।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আধুনগর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নারী-শিশুসহ ৫ জন গুরুতর আহত হয়েছে।

তারা হলেন-উপজেলার আধুনগর ইউনিয়নের নয়া পাড়ার নাজমুল হুদা (৫৬), হোসনে আরা বেগম (৫০), লিলি আক্তার (৪৯), ফাতেমা জান্নাত রুমাইছা (৫) ও রোজা জাহান (১০ মাস)।

এ ঘটনায় পিকআপ চালক মো. ইয়াছিনকে আটক করে পুলিশে দিয়ে স্থানীয়রা। তিনি কুমিল্লা জেলার মুরাদনগরের রামপুর এলাকার মো. হানিফের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি মালবাহী পিকআপের সাথে বিপরীতমুখি সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেক্সি থাকা সবাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুমড়ে মুচড়ে গেছে টেক্সিটি।

টেক্সির মালিক ধনয় বড়ুয়া জানান, আহত চালক কনক বড়ুয়াকে চট্টগ্রাম নগরীতে নেয়ার পথে চন্দনাইশ এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত