প্রতিদিনের বান্দরবান

চকরিয়া ইসলামী আন্দোলনের ইফতার সামগ্রী বিতরণ

ছবি: প্রতিদিনের বান্দরবান

ইসলামী আন্দোলন বাংলাদেশ, চকরিয়া উপজেলা দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি মু ইরফান উদ্দিন এম.এ এর ব্যবস্থাপনায় চিরিংগা ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

জুমাবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তালীমুল কুরআন মাদরসা ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এসব ইফতার সামগ্রী অসহায় ব্যক্তিদের হাতে তুলেদেন ইসলামী আন্দোলনের নেতারা।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন চিরিংগা ইউনিয়নের সাবেক হাতপাখা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা নাজের হুছাইন সাহেব ।

তিনি বক্তব্যে বলেন, মাহে রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত এই মাসে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো। ইসলামী আন্দোলন সবসময় মানবকল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিম্নআয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। এ বাস্তবতায় রমজান মাসে তাদের কষ্ট লাঘবে এই খাদ্য সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউনিয়ন ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মুহাম্মদ খালেদ হোসাইন এর সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্র নেতা মুফতী সাইফুল্লাহ সাইফী । সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সভাপতি সভাপতি সাবেক ছাত্রনেতা মুফতী ফয়জুল্লাহ বিন নাজের।

উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন চকরিয়া উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদক, মৌলভী মুহাম্মদ হোসাইন, ইউনিয়ন ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মুহাম্মদ দেলোয়ার হোসেন  ইউনিয়ন মহিলা কল্যাণ সম্পাদক মুহাম্মদ ফেরদৌস, সংখ্যালঘু সম্পাদক আব্দুর রহমান, মুহাম্মদ জাফর, ইউনিয়ন ছাত্র নেতা বিনয়ামিন  সহ বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

চকরিয়া ইসলামী আন্দোলনের ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত