প্রতিদিনের বান্দরবান

ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল

ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল
ছবি: সংগৃহীত

ইরান ভূখণ্ডে সরাসরি হামলা শুরু  করেছে ইসরায়েল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তু লক্ষ্য করে এই অভিযান শুরু করে।

দীর্ঘদিনের উত্তেজনার পর সরাসরি এই হামলাকে অঞ্চলের ভূ-রাজনীতিতে এক ভয়াবহ মোড় হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি নাগরিকদের সুরক্ষার স্বার্থে বর্তমানে তাদের নিরাপদ আশ্রয়স্থল বা সুরক্ষিত এলাকার কাছাকাছি থাকার জন্য কড়া নির্দেশ জারি করেছে কর্তৃপক্ষ।

ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এই হামলার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে একটি শক্তিশালী ‘আগাম হামলা’ পরিচালনা করা হয়েছে।

তার দাবি অনুযায়ী, ইসরায়েল রাষ্ট্রের ওপর সম্ভাব্য ঝুঁকি ও হুমকি চিরতরে দূর করার উদ্দেশ্যেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। যুদ্ধের ভয়াবহতা ও পাল্টা হামলার আশঙ্কায় ইইসরায়েল সরকার ইতিমধ্যে সম্পূর্ণ দেশজুড়ে তাৎক্ষণিক এবং অনির্দিষ্টকালের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।

মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় তারা যেকোনো স্তরের সামরিক শক্তি প্রয়োগে দ্বিধা করবে না।

এদিকে, হামলার সূচনার পরপরই ইসরায়েলের বিভিন্ন শহর ও বসতিতে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং সবাইকে নিজ নিজ এলাকার বোমা আশ্রয়কেন্দ্রের পাশে অবস্থান করার জন্য জরুরি বার্তা পাঠাচ্ছে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত