প্রতিদিনের বান্দরবান

লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলায় মানিক নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার বিকেলে (২৮ ফেব্রুয়ারি) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি পাগলির আগায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাকে হাতেনাতে আটক করে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন জরিমানার আদেশ দেন।

সূত্র জানায়, একব্যক্তি পাগলির আগার ঝিরি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন, এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। এ সময় অবৈধভাবে বালু পরিবহন ও উত্তোলনের দায়ে মানিককে জরিমানা করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ ধারা মতে এ জরিমানা করেন মো. মঈন উদ্দিন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

বান্দরবানের লামা উপজেলায় মানিক নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার বিকেলে (২৮ ফেব্রুয়ারি) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি পাগলির আগায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাকে হাতেনাতে আটক করে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন জরিমানার আদেশ দেন।

সূত্র জানায়, একব্যক্তি পাগলির আগার ঝিরি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন, এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। এ সময় অবৈধভাবে বালু পরিবহন ও উত্তোলনের দায়ে মানিককে জরিমানা করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ ধারা মতে এ জরিমানা করেন মো. মঈন উদ্দিন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত