প্রতিদিনের বান্দরবান

বান্দরবানে আগুনে পুড়ল ৬ বসতঘর ও ২ দোকান

ছবি: প্রতিদিনের বান্দরবান

বান্দরবান পৌর এলাকার উজানী পাড়ায় আগুন লেগে ছয়টি বসতঘর এবং দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ মার্চ) ভোরে বান্দরবান পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের উজানী পাড়ায় এ ঘটনা ঘটে।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মো. শরীফুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে আগুন নেভান।

তবে তার আগেই কাঁচা ছয়টি বসতবাড়ি ও দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। 

এদিকে খবর পেয়ে সকাল ১০টায় জেলা প্রশাসক শামীম আরা রিনি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের বিভিন্ন খাদ্য সামগ্রী, শীতবস্ত্র ও নগদ অর্থ সহায়তা দেন।

এসময় পৌরসভার প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি, পৌরসভার  প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফয়জুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

বান্দরবানে আগুনে পুড়ল ৬ বসতঘর ও ২ দোকান

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

বান্দরবান পৌর এলাকার উজানী পাড়ায় আগুন লেগে ছয়টি বসতঘর এবং দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ মার্চ) ভোরে বান্দরবান পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের উজানী পাড়ায় এ ঘটনা ঘটে।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মো. শরীফুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে আগুন নেভান।

তবে তার আগেই কাঁচা ছয়টি বসতবাড়ি ও দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। 

এদিকে খবর পেয়ে সকাল ১০টায় জেলা প্রশাসক শামীম আরা রিনি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের বিভিন্ন খাদ্য সামগ্রী, শীতবস্ত্র ও নগদ অর্থ সহায়তা দেন।

এসময় পৌরসভার প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি, পৌরসভার  প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফয়জুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত