প্রতিদিনের বান্দরবান

পরিবেশ আইন অমান্য

বাইশারীতে অবৈধ ইটভাটায় যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা

ছবি: প্রতিদিনের বান্দরবান

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজিখোলা এলাকায় অবস্থিত ‘এনএসবি ব্রিকস’ নামক একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২ মার্চ) সকালে যৌথ উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ। প্রসিকিউশন প্রদান করেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক (এডি) মো. রেজাউল করিম।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ধারা ৫(১) ও ১৫(১) লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ বলেন, পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র ছাড়াই ইটভাটা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ রক্ষায় জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, অবৈধ ইটভাটার কারণে পরিবেশ ও কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আইন অমান্য করে কেউ যেন ইটভাটা পরিচালনা করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে পরিবেশ অধিদপ্তর।

ইটভাটার মালিক মো. শামসু উদ্দিন বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের অভিযান চলমান

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

বাইশারীতে অবৈধ ইটভাটায় যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত