প্রতিদিনের বান্দরবান

লামায় বাজার পরিদর্শনে ৯ ব্যবসায়ীকে জরিমানা

ছবি: প্রতিদিনের বান্দরবান

বান্দরবান জেলার লামা উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখতে ও ভোক্তা অধিকার রক্ষায় বাজার পরিদর্শন করে ৯ব্যবসায়ীকে জরিমানা করেন উপজেলা প্রশাসন। বুধবার (০৪ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন তাদের জরিমানা করেন।

এ সময় উপজেলার রুপসীপাড়া সদর বাজারে পণ্যের মূল্যতালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় এবং ওজনে কারচুপির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪২, ৫১ ধারায় ৫ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে উপজেলা সদর বাজারে আরো ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজার পরিদর্শনের ভোক্তা অধিকার আইনে ৯ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

লামায় বাজার পরিদর্শনে ৯ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

বান্দরবান জেলার লামা উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখতে ও ভোক্তা অধিকার রক্ষায় বাজার পরিদর্শন করে ৯ব্যবসায়ীকে জরিমানা করেন উপজেলা প্রশাসন। বুধবার (০৪ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন তাদের জরিমানা করেন।

এ সময় উপজেলার রুপসীপাড়া সদর বাজারে পণ্যের মূল্যতালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় এবং ওজনে কারচুপির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪২, ৫১ ধারায় ৫ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে উপজেলা সদর বাজারে আরো ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজার পরিদর্শনের ভোক্তা অধিকার আইনে ৯ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত