প্রতিদিনের বান্দরবান

থানচিতে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে অসুস্থ ম্রো নারীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলায় দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগে হতাশাগ্রস্ত হয়ে এক নারী আত্মহত্যা করেছেন। মৃত নারী বয়ক হেডম্যান পাড়া নিবাসী ও স্বাস্থ্য কমপ্লেক্স এর ৪র্থ শ্রেনির কর্মচারী চাইঅং ম্রো এর সহধর্মীনি কুমপাও ম্রো (৫০)। তিনি উপজেলার জেলা পরিষদের রেস্ট হাউস সংলগ্ন একটি বাসায় একা বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৪ মার্চ) ৮টায় নিজের বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরদিন সকালে তার ছোট ভাই লাংরাও ম্রো (৩৩) বিষয়টি টের পেয়ে থানচি থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ছোট ভাই লাংরাও ম্রো বলেন, দিদি নানা রোগে অসুস্থ ও অন্ধ তাকে চট্টগ্রাম, বান্দরবানসহ নানা জায়গায় চিকিৎসা করিয়েছি। অসুখ ভালো হবে না এমন হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

থানচি থানা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মসিউর রহমান জানান, পুলিশের তত্ত্বাবধানে অধিকতর ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

থানচিতে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে অসুস্থ ম্রো নারীর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

বান্দরবানের থানচি উপজেলায় দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগে হতাশাগ্রস্ত হয়ে এক নারী আত্মহত্যা করেছেন। মৃত নারী বয়ক হেডম্যান পাড়া নিবাসী ও স্বাস্থ্য কমপ্লেক্স এর ৪র্থ শ্রেনির কর্মচারী চাইঅং ম্রো এর সহধর্মীনি কুমপাও ম্রো (৫০)। তিনি উপজেলার জেলা পরিষদের রেস্ট হাউস সংলগ্ন একটি বাসায় একা বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৪ মার্চ) ৮টায় নিজের বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরদিন সকালে তার ছোট ভাই লাংরাও ম্রো (৩৩) বিষয়টি টের পেয়ে থানচি থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ছোট ভাই লাংরাও ম্রো বলেন, দিদি নানা রোগে অসুস্থ ও অন্ধ তাকে চট্টগ্রাম, বান্দরবানসহ নানা জায়গায় চিকিৎসা করিয়েছি। অসুখ ভালো হবে না এমন হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

থানচি থানা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মসিউর রহমান জানান, পুলিশের তত্ত্বাবধানে অধিকতর ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত