প্রতিদিনের বান্দরবান

মিসাইলের আঘাতে সন্দ্বীপের আরেকজন কুয়েত প্রবাসী নিহত

ছবি: সংগৃহীত

ইরান-ইসরাঈল যুদ্ধে মিসাইলের আঘাতে সন্দ্বীপের বাসিন্দা কুয়েত প্রবাসী মোহাম্মদ জাহেদ হোসেন (২৮) নিহত হয়েছেন। এ নিয়ে সন্দ্বীপের দুইজন প্রবাসী নিহত হওয়ার ঘটনা ঘটল।

সন্দ্বীপ পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন প্রকাশ দফাদার কামালের ছেলে জাহেদ। তিনি কুয়েতের মরুভূমির একটি বাগানে কাজ করতো বলে জানা গেছে। নিহত জাহেদের চার বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

রাতে নিহত প্রবাসীর বাড়িতে শোকসন্তপ্ত পরিবারকে সহমর্মিতা প্রকাশ করতে যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বেলায়েত হোসেন। তিনি এসময় বলেন, সকালেও জাহেদের সাথে তার পিতার কথা হয়েছে। একটু আগে তার ক্ষতবিক্ষত লাশ আমরা মরুভূমিতে পরে থাকতে দেখেছি ইন্টারনেটের মাধ্যমে।

তিনি আরও বলেন, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত জাহেদের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানায়।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

মিসাইলের আঘাতে সন্দ্বীপের আরেকজন কুয়েত প্রবাসী নিহত

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

ইরান-ইসরাঈল যুদ্ধে মিসাইলের আঘাতে সন্দ্বীপের বাসিন্দা কুয়েত প্রবাসী মোহাম্মদ জাহেদ হোসেন (২৮) নিহত হয়েছেন। এ নিয়ে সন্দ্বীপের দুইজন প্রবাসী নিহত হওয়ার ঘটনা ঘটল।

সন্দ্বীপ পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন প্রকাশ দফাদার কামালের ছেলে জাহেদ। তিনি কুয়েতের মরুভূমির একটি বাগানে কাজ করতো বলে জানা গেছে। নিহত জাহেদের চার বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

রাতে নিহত প্রবাসীর বাড়িতে শোকসন্তপ্ত পরিবারকে সহমর্মিতা প্রকাশ করতে যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বেলায়েত হোসেন। তিনি এসময় বলেন, সকালেও জাহেদের সাথে তার পিতার কথা হয়েছে। একটু আগে তার ক্ষতবিক্ষত লাশ আমরা মরুভূমিতে পরে থাকতে দেখেছি ইন্টারনেটের মাধ্যমে।

তিনি আরও বলেন, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত জাহেদের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানায়।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত