কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম আনোয়ারা বেগম (২৭)। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার হাকিম পাড়ার আব্দু মজিদের মেয়ে এবং উত্তর নিদানিয়া বাদামতলী এলাকার আব্দু জলিলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে বাজার করার জন্য টাকা চাওয়া নিয়ে স্বামী মো. জলিল (৩৫) ও তার স্ত্রী আনোয়ারা বেগমের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জলিল তার স্ত্রীকে লাথি মারলে তিনি মাটিতে পড়ে অচেতন হয়ে যান।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সোনারপাড়া এলাকায় অবস্থিত ইউনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। পরে বিকাল আনুমানিক ৪টা ২৭ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে উখিয়া থানার এসআই মিজান ও এএসআই দিদার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহম্মদ বলেন, পারিবারিক কলহের জেরে স্বামীর আঘাতে গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন