বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের করলিয়ামুরা বটতলী বাজার শ্রমিক সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৩টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মো. জাহেদ হোসেন। শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক বাবু অংমিও থোয়াই রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআনের আলোকে আলোচনা পেশ করেন ঈদগড় চরপাড়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মো. আনাস মুস্তাক।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর করলিয়ামুরা আসদ আলী কারবারি পাড়ার সমাজপতি (সদ্দার) মো. ছৈয়দ আলম কারবারি, বাইশারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জালাল আহমদ ও মো. শামসুল আলম এবং ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. রমজান আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাস মানুষের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মাসে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে একযোগে কাজ করতে হবে।
সংগঠনের সভাপতি মো. ছৈয়দ নূর বয়ানী বলেন, “রমজানের এই পবিত্র মাসে শ্রমিকদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য গড়ে তুলতেই আমাদের এই আয়োজন।”
সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আনোয়ার হোছাইন বলেন, “রমজান আমাদের ধৈর্য, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজে সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
সাধারণ সম্পাদক বাবু অংমিও থোয়াই রাজু বলেন, “ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে এমন সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে।”
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবাই ইফতারে অংশগ্রহণ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন