প্রতিদিনের বান্দরবান

লামায় ইয়াবাসহ সাবেক কৃষক দল সভাপতি আটক

ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলায় অভিযান চালিয়ে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবেক কৃষক দল সভাপতি ও লামা উপজেলা জাসাস সভাপতি জহিরুল ইসলাম (৩৮) কে আটক করেছে পুলিশ।

রবিবার (৮ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১০টায় লামা থানার এসআই শাকিল আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ লামা পৌরসভার ২ নং ওয়ার্ডের লামা মাছ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লামা মাছ বাজারের পাকা রাস্তার পূর্ব পাশে অবস্থিত ‘জহির স্টোর’-এর দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জহিরুল ইসলামকে আটক করা হয়। পরে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়।

আটক জহিরুল ইসলাম সাবেক বিলছড়ি এলাকার মৃত মোহাম্মদ আরব আলীর ছেলে। তিনি লামা পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাকির হোসেনের ছোট ভাই বলেও জানা গেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে লামা থানা পুলিশ।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

লামায় ইয়াবাসহ সাবেক কৃষক দল সভাপতি আটক

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

বান্দরবানের লামা উপজেলায় অভিযান চালিয়ে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবেক কৃষক দল সভাপতি ও লামা উপজেলা জাসাস সভাপতি জহিরুল ইসলাম (৩৮) কে আটক করেছে পুলিশ।

রবিবার (৮ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১০টায় লামা থানার এসআই শাকিল আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ লামা পৌরসভার ২ নং ওয়ার্ডের লামা মাছ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লামা মাছ বাজারের পাকা রাস্তার পূর্ব পাশে অবস্থিত ‘জহির স্টোর’-এর দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জহিরুল ইসলামকে আটক করা হয়। পরে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়।

আটক জহিরুল ইসলাম সাবেক বিলছড়ি এলাকার মৃত মোহাম্মদ আরব আলীর ছেলে। তিনি লামা পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাকির হোসেনের ছোট ভাই বলেও জানা গেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে লামা থানা পুলিশ।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত