প্রতিদিনের বান্দরবান

মালয়েশিয়ায় পাচারচেষ্টা: নারী-শিশুসহ ৩২ জন উদ্ধার

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযান চালিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। তারা মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটক রাখা হয়েছিল।

রোববার (৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাহারছড়া এলাকার নোয়াখালি জুম্মাপাড়া এলাকায় এলজিইডি সড়ক সংলগ্ন একটি পেঁপে বাগানে পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুদের আটকে রাখা হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও র‍্যাব যৌথভাবে ওই এলাকায় অভিযান চালিয়ে বাগান থেকে ৩২ জনকে উদ্ধার করে। 

তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা জানায়, পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা করছিল।

উদ্ধারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

মালয়েশিয়ায় পাচারচেষ্টা: নারী-শিশুসহ ৩২ জন উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযান চালিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। তারা মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটক রাখা হয়েছিল।

রোববার (৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাহারছড়া এলাকার নোয়াখালি জুম্মাপাড়া এলাকায় এলজিইডি সড়ক সংলগ্ন একটি পেঁপে বাগানে পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুদের আটকে রাখা হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও র‍্যাব যৌথভাবে ওই এলাকায় অভিযান চালিয়ে বাগান থেকে ৩২ জনকে উদ্ধার করে। 

তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা জানায়, পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা করছিল।

উদ্ধারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত