পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও সহযোগী সংগঠনসমূহ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ব্যারিস্টার মীর হেলালকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংগঠনটি তাদের বক্তব্যে বলেছে, এই নিয়োগ পার্বত্য অঞ্চলের শান্তি, উন্নয়ন এবং প্রশাসনিক দক্ষতার জন্য অপরিহার্য।
সোমবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব বিষয় তুলে ধরেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমান।
আইনি ও সাংবিধানিক বৈধতা
পিসিএনপি উল্লেখ করেছে, পার্বত্য চট্টগ্রাম চুক্তির (ঘ) খণ্ডের ১৯ ধারায় মন্ত্রণালয়ের জন্য মন্ত্রী নিযুক্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্য থেকে একজন নির্বাচিত নেতা থাকা উচিত। তবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী যে কোনো সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার রাখেন। দীপেন দেওয়ানকে পূর্ণমন্ত্রী এবং মীর হেলালকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা চুক্তি ও সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
পাহাড়ি সমালোচকদের প্রতিক্রিয়া ও পিসিএনপির ব্যাখ্যা
সম্প্রতি ৩৫ জন পাহাড়ি বিশিষ্টজন একটি যৌথ বিবৃতি এবং উষাতন তালুকদাররা স্মারকলিপি দিয়ে এই নিয়োগের প্রতিবাদ করেছেন। পিসিএনপি বলেছে, এই প্রতিবাদ মূলত পার্বত্য চুক্তির আক্ষরিক ও সংকীর্ণ ব্যাখ্যার ওপর দাঁড়িয়ে। তারা বলছেন, দীপেন দেওয়ানকে পূর্ণমন্ত্রী করার মাধ্যমে চুক্তির মূল শর্তটি পূরণ হয়েছে এবং মীর হেলালের নিয়োগ অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির অংশ, যা চুক্তির লঙ্ঘন নয়।
প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতা
পিসিএনপি বলছে,মীর হেলাল একজন প্রথিতযশা আইনজ্ঞ ও দক্ষ প্রশাসক। পার্বত্য অঞ্চলের মূল সমস্যা হলো ভূমি বিরোধ এবং জটিল প্রশাসনিক কাঠামো। তাদের প্রত্যাশা, মীর হেলালের আইনি জ্ঞান ও অভিজ্ঞতা এই জটিলতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অর্থনৈতিক সংযোগ ও উন্নয়ন
পিসিএনপি মনে করছে, পাহাড় এবং সমতলের মধ্যে বাণিজ্যিক সংযোগ সুনিশ্চিত করার ক্ষেত্রে মীর হেলালের ভূমিকা উল্লেখযোগ্য। হাটহাজারী থেকে পাহাড়ের পণ্য ও পর্যটন শিল্পের জন্য চট্টগ্রামের বন্দরের সংযোগ উন্নত হবে, যা স্থানীয় অর্থনীতি এবং মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করবে।
অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও ‘রেইনবো নেশন’
পিসিএনপি বলেছে, পার্বত্য চট্টগ্রামের প্রশাসন কেবল একটি নির্দিষ্ট নৃ-গোষ্ঠীর জন্য সংরক্ষিত থাকলে অন্য জনগোষ্ঠীর বঞ্চনা সৃষ্টি হতে পারে। মীর হেলালের নিয়োগ একটি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিশ্চিত করছে, যেখানে পাহাড়ি ও বাঙালি উভয়ই উন্নয়নের অংশীদার হবেন।
পর্যটন ও শিক্ষার অগ্রগতি
মীর হেলালের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে ‘সবুজ পর্যটন’ এবং কমিউনিটি-বেজড ট্যুরিজম গড়ে উঠবে। পাশাপাশি কারিগরি ও আধুনিক শিক্ষার প্রসার হবে, যা দীর্ঘমেয়াদে দারিদ্র্য হ্রাসে সহায়ক হবে।
পিসিএনপি নেতারা শেষ করেছেন, যারা এই নিয়োগকে চুক্তির পরিপন্থী বলছেন, তাদের উচিত পার্বত্য চুক্তির মূল চেতনা এবং জাতীয় সংহতির দিকেও নজর দেওয়া। তারা বলেছেন, মীর হেলালের নিয়োগ পাহাড়ের মানুষের প্রতি সরকারের কৃতজ্ঞতা ও গুরুত্ব প্রদর্শন করছে এবং এটি আগামীর শান্তিপূর্ণ ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রামের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন