প্রতিদিনের বান্দরবান

ইটভাটার ধুলাবালি থেকে রক্ষা পেতে সড়কে গাছ ফেলে প্রতিবাদ

ছবি: প্রতিদিনের বান্দরবান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে ইটভাটার ইট পরিবহনের কারনে সৃষ্ট ধুলাবালি থেকে রক্ষা পেতে সড়কে গাছ ফেলে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। 

মঙ্গলবার (১০মার্চ) দুপুরে ফাইতং ইউনিয়ন পরিষদ সংলগ্ন শিবাতলী সড়কে গাছফেলে সাময়িক যানচলাচল বন্ধ করে এ প্রতিবাদ জানান তারা। 

স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফাইতং এলাকায় প্রায় ৩০টি অবৈধ ইটভাটা গড়ে উঠেছে। এসব ইটভাটায় বনের কাঠ পোড়ানো ও পাহাড় কেটে মাটি সংগ্রহ করার অভিযোগ রয়েছে। ইটভাটার কাঁচামাল ও উৎপাদিত ইটপরিবহনের জন্য ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে যাওয়া শিবাতলী সড়কটি ব্যবহার করা হয়। ফলে ভারী যানবাহন চলাচলের কারনে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়ে ধুলাবালিতে ছেয়ে গেছে। বাতাসে ধুলাবালি মিশে যাওয়ায় স্থানীয়দের চলাচল ও শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পাশাপাশি ঘরের চালা ও গাছের পাতার ওপর পর্যন্ত বালুর স্তর জমে যাচ্ছে। এতে এলাকায় শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এবিষয়ে বিভিন্ন সরকারী দপ্তরে অভিযোগ দিয়েও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে এলাকাবাসী সড়কের ওপর গাছ পেলে প্রতিবাদ জানিয়েছেন বলে জানান তারা।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

ইটভাটার ধুলাবালি থেকে রক্ষা পেতে সড়কে গাছ ফেলে প্রতিবাদ

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে ইটভাটার ইট পরিবহনের কারনে সৃষ্ট ধুলাবালি থেকে রক্ষা পেতে সড়কে গাছ ফেলে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। 

মঙ্গলবার (১০মার্চ) দুপুরে ফাইতং ইউনিয়ন পরিষদ সংলগ্ন শিবাতলী সড়কে গাছফেলে সাময়িক যানচলাচল বন্ধ করে এ প্রতিবাদ জানান তারা। 

স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফাইতং এলাকায় প্রায় ৩০টি অবৈধ ইটভাটা গড়ে উঠেছে। এসব ইটভাটায় বনের কাঠ পোড়ানো ও পাহাড় কেটে মাটি সংগ্রহ করার অভিযোগ রয়েছে। ইটভাটার কাঁচামাল ও উৎপাদিত ইটপরিবহনের জন্য ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে যাওয়া শিবাতলী সড়কটি ব্যবহার করা হয়। ফলে ভারী যানবাহন চলাচলের কারনে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়ে ধুলাবালিতে ছেয়ে গেছে। বাতাসে ধুলাবালি মিশে যাওয়ায় স্থানীয়দের চলাচল ও শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পাশাপাশি ঘরের চালা ও গাছের পাতার ওপর পর্যন্ত বালুর স্তর জমে যাচ্ছে। এতে এলাকায় শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এবিষয়ে বিভিন্ন সরকারী দপ্তরে অভিযোগ দিয়েও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে এলাকাবাসী সড়কের ওপর গাছ পেলে প্রতিবাদ জানিয়েছেন বলে জানান তারা।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত