প্রতিদিনের বান্দরবান

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির উপর হামলা; ৩৩ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ফুলতলী সীমান্তে বিজিবির উপর হামলার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি।

সোমবার রাতে ১১ বিজিবি হাবিলদার মো. জহিরুল ইসলাম বাদি হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় এ মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. আবদুল বাতেন মৃধা।

মামলায় বাদী উল্লেখ করেন, লেন্স নায়েক মো. রাজু আহমদের নেতৃত্বে বিজিবি সদস্যরা ৪০/৫০টি বার্মিজ গরু মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে পাচারকালে জব্দ করতে চেষ্টা করে। তাড়া খেয়ে চোরাকারবারী দলটি গরুসহ দ্রুত জঙ্গলাকীর্ণ পথ বেয়ে পালাতে থাকে। এক পর্যায় রেইক্কাছড়া নামক এলাকায় পৌঁছলে বিজিবি জোয়ানরা এই দলের বেশ কিছু কারবারীকে গরু সহ আটকের চেষ্টা করে।

এ সময় বিজিবির এ দলটি ২টি গরু জব্দ করে। যার মূল্য ৪ লাখ টাকা বলেও দাবি করা হয়। গরু জব্দ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বিজিবির উপর হামলা করলে কয়েকজন বিজিবি সদস্য আহত হয়।

এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা হয়। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাত আরো ১৫/১৬ জনকে মামলায় আসামী করা হয়।

মামলায় উল্লেখ করা আসামীরা হলেন-

ইসমাইল হোসেন (৩৬), মোঃ সোহেল রানা (৩০), মো. নয়ন আহম্মেদ (৩০), মো. মিজানুর রহমান (২৬), মো. শাহাবুদ্দিন (৩৫), মো. বদিউজ্জামান (৪০), মো. এবাদুল্লাহ (৩২), মো. রুবেল (৩২), মো. ইউসুফ (৩৫), ইকবাল (৩৩), আলী আকবর (৩৫), মেহেদী (২৯), আফসার (৩৭), শোয়াইব (২৮), জসিম মেম্বার (৫০), মো. ইসহাক (২৫), লালু (২২) সহ অজ্ঞাতনামা আরো ১৫/১৬ জন।

এদিকে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো: আবদুল বাতেন মৃধা বলেন, তারা আসামী আটকে অভিযান শুরু করেছেন। অভিযান চালিয়ে যাচ্ছেন। খুব দ্রুত আসামীদের আটক করে আদালতে পাঠাবেন।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির উপর হামলা; ৩৩ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ফুলতলী সীমান্তে বিজিবির উপর হামলার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি।

সোমবার রাতে ১১ বিজিবি হাবিলদার মো. জহিরুল ইসলাম বাদি হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় এ মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. আবদুল বাতেন মৃধা।

মামলায় বাদী উল্লেখ করেন, লেন্স নায়েক মো. রাজু আহমদের নেতৃত্বে বিজিবি সদস্যরা ৪০/৫০টি বার্মিজ গরু মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে পাচারকালে জব্দ করতে চেষ্টা করে। তাড়া খেয়ে চোরাকারবারী দলটি গরুসহ দ্রুত জঙ্গলাকীর্ণ পথ বেয়ে পালাতে থাকে। এক পর্যায় রেইক্কাছড়া নামক এলাকায় পৌঁছলে বিজিবি জোয়ানরা এই দলের বেশ কিছু কারবারীকে গরু সহ আটকের চেষ্টা করে।

এ সময় বিজিবির এ দলটি ২টি গরু জব্দ করে। যার মূল্য ৪ লাখ টাকা বলেও দাবি করা হয়। গরু জব্দ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বিজিবির উপর হামলা করলে কয়েকজন বিজিবি সদস্য আহত হয়।

এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা হয়। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাত আরো ১৫/১৬ জনকে মামলায় আসামী করা হয়।

মামলায় উল্লেখ করা আসামীরা হলেন-

ইসমাইল হোসেন (৩৬), মোঃ সোহেল রানা (৩০), মো. নয়ন আহম্মেদ (৩০), মো. মিজানুর রহমান (২৬), মো. শাহাবুদ্দিন (৩৫), মো. বদিউজ্জামান (৪০), মো. এবাদুল্লাহ (৩২), মো. রুবেল (৩২), মো. ইউসুফ (৩৫), ইকবাল (৩৩), আলী আকবর (৩৫), মেহেদী (২৯), আফসার (৩৭), শোয়াইব (২৮), জসিম মেম্বার (৫০), মো. ইসহাক (২৫), লালু (২২) সহ অজ্ঞাতনামা আরো ১৫/১৬ জন।

এদিকে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো: আবদুল বাতেন মৃধা বলেন, তারা আসামী আটকে অভিযান শুরু করেছেন। অভিযান চালিয়ে যাচ্ছেন। খুব দ্রুত আসামীদের আটক করে আদালতে পাঠাবেন।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত