খাগড়াছড়ি পৌর শহরের কদমতলী এলাকায় তৃতীয় শ্রেণী পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) রাত ৯ টার দিকে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বুধবার বিকেল থেকে শিশুটিকে খুঁজে না পাওয়ায় আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় রোডস মসজিদে মাইকিং করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অভিযুক্ত আকতার হোসেনের দোকান থেকে শিশুকে বের করে দেয়া হয়। স্বজন ও স্থানীয়রা শিশুর কাছ থেকে ঘটনা শুনে পুলিশে খবর দিলে আকতার হোসেন নামে এক অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।সংবাদ বিশ্লেষণ সেবা
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, শিশুটি প্রাথমিক বর্ণনা যে তথ্য দিয়েছেন তাতে ধর্ষণ চেষ্টার আলামত পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা গ্রহণের প্রস্তুতি চলছে

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন