প্রতিদিনের বান্দরবান

লামায় শিশুকে বলৎকারের অভিযোগে ইসলামী ব্যাংকের পিওন আটক

ছবি: প্রতিদিনের বান্দরবান

বান্দরবানের লামা উপজেলায় ১৪ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে ইসলামী ব্যাংকের পিওনকে আটক করেছে লামা থানা পুলিশ। গতকাল রাত আনুমানিক ৭টার দিকে লামা বাজারের নদীর ঘাটে এডভোকেট সম্রাটের ভাড়াবাড়ির একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মোঃ জাহাঙ্গীর আলম (২৭), তিনি কক্সবাজারের কালারমারছড়া ইউপির ০৭ নাম্বার ওয়ার্ড ফকিরজুম পাড়ার বাসিন্দা মৃত আবুল কাসেমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১৪ বছর বয়সী  এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ (বলৎকার) এর অভিযোগ উঠে। পরে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে লামা থানা পুলিশ।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাজাহান কামাল জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে লামা থানায় মামলা প্রক্রিয়াধীন শেষে  আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

লামায় শিশুকে বলৎকারের অভিযোগে ইসলামী ব্যাংকের পিওন আটক

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

বান্দরবানের লামা উপজেলায় ১৪ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে ইসলামী ব্যাংকের পিওনকে আটক করেছে লামা থানা পুলিশ। গতকাল রাত আনুমানিক ৭টার দিকে লামা বাজারের নদীর ঘাটে এডভোকেট সম্রাটের ভাড়াবাড়ির একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মোঃ জাহাঙ্গীর আলম (২৭), তিনি কক্সবাজারের কালারমারছড়া ইউপির ০৭ নাম্বার ওয়ার্ড ফকিরজুম পাড়ার বাসিন্দা মৃত আবুল কাসেমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১৪ বছর বয়সী  এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ (বলৎকার) এর অভিযোগ উঠে। পরে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে লামা থানা পুলিশ।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাজাহান কামাল জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে লামা থানায় মামলা প্রক্রিয়াধীন শেষে  আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত