মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার আয়োজনে রাজধানীর কিংস্টন হোটেলে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ৩ দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেন এইচ এম নুরুল আবছার। তাঁর বাড়ি চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নে। এতে বিচারক ছিলেন হাফেজ আবু রায়হান, জুবাইর আহমদ তাশরীফ ও আব্দুল কাইয়ুম মোল্লা। প্রধান অতিথি ছিলেন সেলাঙ্গার জেলার ডেপুটি প্রেসিডেন্ট দাতু শ্রী (ধনকুবের) ড. হাসনিজাল হাসান।
বিশেষ অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (লেবার) সিদ্দিকুর রহমান।
বর্তামানে নুরুল আবছার ইয়েস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়াতে অধ্যায়নরত আছেন। এর আগেও তিনি মালয়েশিয়াতে একাধিক পুরস্কার ও বাংলাদেশে প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড অর্জন করেন।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন