প্রতিদিনের বান্দরবান

সাতকানিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় যাত্রীবাহী ঈগল বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যুর হয়েছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে খালেকের দোকান এলাকায় মডেল মসজিদের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম অনিল রুদ্র (৫০)। তিনি বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের মৃত দেবেন্দ্র রুদ্র এর ছেলে। উক্ত দুর্ঘটনায় সজিব রুদ্র (৩৮) নামের অপর আরেকজন আহত হয়েছেন। তিনি সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের খোর্দ্দ কেওচিয়া রুদ্র পাড়ার নেপাল রুদ্র এর ছেলে।

আহত সজিবকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী বলেন, একটি ঈগল বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

সাতকানিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় যাত্রীবাহী ঈগল বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যুর হয়েছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে খালেকের দোকান এলাকায় মডেল মসজিদের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম অনিল রুদ্র (৫০)। তিনি বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের মৃত দেবেন্দ্র রুদ্র এর ছেলে। উক্ত দুর্ঘটনায় সজিব রুদ্র (৩৮) নামের অপর আরেকজন আহত হয়েছেন। তিনি সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের খোর্দ্দ কেওচিয়া রুদ্র পাড়ার নেপাল রুদ্র এর ছেলে।

আহত সজিবকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী বলেন, একটি ঈগল বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত