প্রতিদিনের বান্দরবান

মীরসরাইয়ে গাছের সঙ্গে গাড়ির ধাক্কা, চালক নিহত

ছবি: সংগৃহীত

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম এনামুল হক আইয়ুব। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাঘগ্রাম এলাকার মৃত শামসুল হকের ছেলে।

শনিবার ভোর ছয়টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে চট্টগ্রাম শহর থেকে ঢাকামুখী লেন ধরে কুমিল্লার দিকে যাচ্ছিলেন এনামুল হক আইয়ুব। পথে মীরসরাই উপজেলার হাদিফকিরহাট এলাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী জানান, নিহত এনামুল হক আইয়ুব চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

মীরসরাইয়ে গাছের সঙ্গে গাড়ির ধাক্কা, চালক নিহত

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

featured Image

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম এনামুল হক আইয়ুব। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাঘগ্রাম এলাকার মৃত শামসুল হকের ছেলে।

শনিবার ভোর ছয়টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে চট্টগ্রাম শহর থেকে ঢাকামুখী লেন ধরে কুমিল্লার দিকে যাচ্ছিলেন এনামুল হক আইয়ুব। পথে মীরসরাই উপজেলার হাদিফকিরহাট এলাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী জানান, নিহত এনামুল হক আইয়ুব চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত