প্রতিদিনের বান্দরবান

বালুখালীর কাস্টমস মোড়ে সস্ত্রীক হামলার শিকার স্কুল শিক্ষক

ছবি: প্রতিদিনের বান্দরবান

​উখিয়ারঘাট বালুখালী কাস্টম এলাকায় একদল সংঘবদ্ধ সন্ত্রাসীর বর্বরোচিত হামলার শিকার হয়েছেন ঘুমধুম জলপাইতলী এলাকার স্থানীয় বাসিন্দা ও সহকারী শিক্ষক মোর্শেদ। হামলায় শিক্ষক মোর্শেদ ও তার স্ত্রী উভয়েই গুরুতর আহত হয়েছেন।  মোর্শেদ খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন।

২১ মার্চ, শনিবার আছরের নামাজের পর এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, শিক্ষক মোর্শেদ তার স্ত্রীকে নিয়ে বিকেলে ঘুরতে বের হয়েছিলেন। তারা কাস্টমস স্টেশন (কাস্টম মোড) এলাকায় পৌঁছামাত্র আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের এলোপাতাড়ি আঘাতে তারা দুজনই রক্তাক্ত ও গুরুতর জখম হন। এসময় ৫ বছর বয়সী শিশু সন্তানও মারধরের শিকার হন বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত শিক্ষক দম্পতিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। 

এই বর্বরোচিত হামলার ঘটনায় এলাকায় শিক্ষক সমাজ ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। আহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছেন এবং এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। তারা দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

বালুখালীর কাস্টমস মোড়ে সস্ত্রীক হামলার শিকার স্কুল শিক্ষক

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

featured Image

​উখিয়ারঘাট বালুখালী কাস্টম এলাকায় একদল সংঘবদ্ধ সন্ত্রাসীর বর্বরোচিত হামলার শিকার হয়েছেন ঘুমধুম জলপাইতলী এলাকার স্থানীয় বাসিন্দা ও সহকারী শিক্ষক মোর্শেদ। হামলায় শিক্ষক মোর্শেদ ও তার স্ত্রী উভয়েই গুরুতর আহত হয়েছেন।  মোর্শেদ খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন।

২১ মার্চ, শনিবার আছরের নামাজের পর এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, শিক্ষক মোর্শেদ তার স্ত্রীকে নিয়ে বিকেলে ঘুরতে বের হয়েছিলেন। তারা কাস্টমস স্টেশন (কাস্টম মোড) এলাকায় পৌঁছামাত্র আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের এলোপাতাড়ি আঘাতে তারা দুজনই রক্তাক্ত ও গুরুতর জখম হন। এসময় ৫ বছর বয়সী শিশু সন্তানও মারধরের শিকার হন বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত শিক্ষক দম্পতিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। 

এই বর্বরোচিত হামলার ঘটনায় এলাকায় শিক্ষক সমাজ ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। আহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছেন এবং এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। তারা দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত