প্রতিদিনের বান্দরবান

থানচিতে বেল ব্যবসায়ী আবু তাহের নিখোঁজ

থানচিতে বেল ব্যবসায়ী আবু তাহের নিখোঁজ
ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলায় এক বেল ব্যবসায়ী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির স্ত্রী হিমা আক্তার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

সাধারণ ডায়রীতে বলা হয়েছে, নিখোঁজ ব্যক্তি আবু তাহের (৪১) গত ২০ মার্চ শুক্রবার সকাল ৮টার দিকে থানচি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মোগড়াপাড়া ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় একজন সৃজনশীল ব্যবসায়ী।

নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

হিমা আক্তার বলেন, আমার স্বামী প্রতিদিনের মতোই কাজে বের হয়েছিলেন। কিন্তু এরপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছি না। আমরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন দ্রুত আমার স্বামীকে খুঁজে বের করা হয়।

তিনি আরও জানান, তার স্বামী কোনো ধরনের মানসিক সমস্যায় ভুগছিলেন না এবং কারো সঙ্গে শত্রুতাও ছিল না।

থানচি থানার উপ পরিদর্শক তদন্তকারী কর্মকর্তা মো: মশিউর রহমান জানান, নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে স্থানীয়দের সহযোগিতাও কামনা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

থানচিতে বেল ব্যবসায়ী আবু তাহের নিখোঁজ

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image

বান্দরবানের থানচি উপজেলায় এক বেল ব্যবসায়ী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির স্ত্রী হিমা আক্তার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

সাধারণ ডায়রীতে বলা হয়েছে, নিখোঁজ ব্যক্তি আবু তাহের (৪১) গত ২০ মার্চ শুক্রবার সকাল ৮টার দিকে থানচি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মোগড়াপাড়া ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় একজন সৃজনশীল ব্যবসায়ী।

নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

হিমা আক্তার বলেন, আমার স্বামী প্রতিদিনের মতোই কাজে বের হয়েছিলেন। কিন্তু এরপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছি না। আমরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন দ্রুত আমার স্বামীকে খুঁজে বের করা হয়।

তিনি আরও জানান, তার স্বামী কোনো ধরনের মানসিক সমস্যায় ভুগছিলেন না এবং কারো সঙ্গে শত্রুতাও ছিল না।

থানচি থানার উপ পরিদর্শক তদন্তকারী কর্মকর্তা মো: মশিউর রহমান জানান, নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে স্থানীয়দের সহযোগিতাও কামনা করা হয়েছে।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত