প্রতিদিনের বান্দরবান

চকরিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

ছবি: প্রতিদিনের বান্দরবান

কক্সবাজারের চকরিয়া পৌরসভায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাঈমুদ্দিন (৪) নামের এক শিশু নিহত হয়েছে।

জানা যায়, চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীর চর এলাকায় ঈদ উপলক্ষে বাড়ির পাশের বেড়ীবাঁধের রাস্তায় খেলছিল শিশু নাঈমুদ্দিন। স্থানীয়দের মতে, ওই সড়ক দিয়ে সাধারণত অটোরিকশা ছাড়া ভারী যানবাহন চলাচল কম থাকায় নির্ভয়ে খেলছিল সে।

এসময় হঠাৎ একটি দ্রুতগতির প্রাইভেট কার এসে তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় নাঈমুদ্দিন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই প্রাইভেট কারটি দ্রুত পালিয়ে যায়।

নিহত নাঈমুদ্দিন ওই এলাকার বাসিন্দা নিশানের ছেলে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে শিশুটির মায়ের আহাজারিতে হাসপাতাল এলাকা ভারী হয়ে ওঠে।

স্থানীয়রা দ্রুত ঘাতক গাড়িটিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

চকরিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image

কক্সবাজারের চকরিয়া পৌরসভায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাঈমুদ্দিন (৪) নামের এক শিশু নিহত হয়েছে।

জানা যায়, চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীর চর এলাকায় ঈদ উপলক্ষে বাড়ির পাশের বেড়ীবাঁধের রাস্তায় খেলছিল শিশু নাঈমুদ্দিন। স্থানীয়দের মতে, ওই সড়ক দিয়ে সাধারণত অটোরিকশা ছাড়া ভারী যানবাহন চলাচল কম থাকায় নির্ভয়ে খেলছিল সে।

এসময় হঠাৎ একটি দ্রুতগতির প্রাইভেট কার এসে তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় নাঈমুদ্দিন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই প্রাইভেট কারটি দ্রুত পালিয়ে যায়।

নিহত নাঈমুদ্দিন ওই এলাকার বাসিন্দা নিশানের ছেলে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে শিশুটির মায়ের আহাজারিতে হাসপাতাল এলাকা ভারী হয়ে ওঠে।

স্থানীয়রা দ্রুত ঘাতক গাড়িটিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত