প্রতিদিনের বান্দরবান

চকরিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে এসআই নিহত

ছবি: প্রতিদিনের বান্দরবান

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) বিকেলে হারবাং বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহত পুলিশ কর্মকর্তা হলেন রুপম দে। তিনি হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘জুনাইদ’ নামের এক কথিত মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানের সময় দুর্বৃত্তদের হামলায় এসআই রুপম দে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এসআই মোফাজ্জল হোসেনসহ আরও কয়েকজন আহত হয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসআই রুপম দে স্ট্রোক করে মারা গেছেন।

এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

চকরিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে এসআই নিহত

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) বিকেলে হারবাং বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহত পুলিশ কর্মকর্তা হলেন রুপম দে। তিনি হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘জুনাইদ’ নামের এক কথিত মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানের সময় দুর্বৃত্তদের হামলায় এসআই রুপম দে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এসআই মোফাজ্জল হোসেনসহ আরও কয়েকজন আহত হয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসআই রুপম দে স্ট্রোক করে মারা গেছেন।

এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত