প্রতিদিনের বান্দরবান

একমাস ব্যবধানে এনসিপি’র দুই শীর্ষ নেতার বান্দরবান সফর ঘিরে জনমনে কৌতুহল

বান্দরবান সার্কিট হাউজে নিজ দলীয় ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে নাহিদ ইসলাম।

একমাসের ব্যবধানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র দুই কেন্দ্রীয় নেতার বান্দরবান সফর জনমনে কৌতুহলের জন্ম দিয়েছে। ২২ মার্চ বান্দরবান সফরে আসেন এনসিপি’র আহবায়ক ও সংসদ বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সেদিন রাতে স্থানীয় সার্কিট হাউজে জেলা জামায়াত ও এনসিপি’র নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। যদিও সূত্রগুলো জানিয়েছে, তিনি পারিবারিক সফরে বান্দরবান এসেছেন।

তার পরের দিন থানচি উপজেলায় গিয়ে তমাতুঙ্গী রিসোর্টে রাত্রিযাপন করেন। ২৪ মার্চ সকালে আলীকদম হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। আলীকদম উপজেলার সংবাদ কর্মীদের তথ্য মতে, মঙ্গলবার সকালে উপজেলার পানবাজার খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম শাহ সুজাউদ্দীনসহ নেতাকর্মীরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি কুমিল্লা -৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপি ‘র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বান্দরবানের লামা ও আলীকদম উপজেলা ভ্রমণ করেন। এক মাসের মধ্যে এনসিপি’র শীর্ষস্থানীয় দুই নেতার বান্দরবান-আলীকদম ভ্রমণে জনমনে নানা কৌতুহল সৃষ্টি হয়েছে। এনসিপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম শাহ সুজাউদ্দীন বলেন, বিরোধী দলীয় চীফ হুইফ নাহিদ ইসলাম পারিবারিক সফরে বান্দরবানে এসেছিলেন।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

একমাস ব্যবধানে এনসিপি’র দুই শীর্ষ নেতার বান্দরবান সফর ঘিরে জনমনে কৌতুহল

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

একমাসের ব্যবধানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র দুই কেন্দ্রীয় নেতার বান্দরবান সফর জনমনে কৌতুহলের জন্ম দিয়েছে। ২২ মার্চ বান্দরবান সফরে আসেন এনসিপি’র আহবায়ক ও সংসদ বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সেদিন রাতে স্থানীয় সার্কিট হাউজে জেলা জামায়াত ও এনসিপি’র নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। যদিও সূত্রগুলো জানিয়েছে, তিনি পারিবারিক সফরে বান্দরবান এসেছেন।

তার পরের দিন থানচি উপজেলায় গিয়ে তমাতুঙ্গী রিসোর্টে রাত্রিযাপন করেন। ২৪ মার্চ সকালে আলীকদম হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। আলীকদম উপজেলার সংবাদ কর্মীদের তথ্য মতে, মঙ্গলবার সকালে উপজেলার পানবাজার খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম শাহ সুজাউদ্দীনসহ নেতাকর্মীরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি কুমিল্লা -৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপি ‘র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বান্দরবানের লামা ও আলীকদম উপজেলা ভ্রমণ করেন। এক মাসের মধ্যে এনসিপি’র শীর্ষস্থানীয় দুই নেতার বান্দরবান-আলীকদম ভ্রমণে জনমনে নানা কৌতুহল সৃষ্টি হয়েছে। এনসিপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম শাহ সুজাউদ্দীন বলেন, বিরোধী দলীয় চীফ হুইফ নাহিদ ইসলাম পারিবারিক সফরে বান্দরবানে এসেছিলেন।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত