প্রতিদিনের বান্দরবান

কক্সবাজার সৈকতে এক দিনেই হারাল ১২ শিশু

কক্সবাজার সৈকতে এক দিনেই হারাল ১২ শিশু
সুগন্ধা-লাবণী পয়েন্ট পর্যন্ত তিন কিলোমিটারে প্রায় দেড় লাখ পর্যটকের সমাগম।

ঈদের ছুটিতে লাখো পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্রসৈকতে। পর্যটকের ভিড় বাড়ার সাথে সাথে সৈকতে ঘুরতে আসা শিশুদের হারিয়ে যাওয়ার ঘটনাও উদ্বেগজনকভাবে বাড়ছে। মূলত অভিভাবকদের অসতর্কতার কারণেই শিশুরা ভিড়ের মধ্যে দলছুট হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে ট্যুরিস্ট পুলিশ।

গতকাল সোমবার (২৩ মার্চ) সৈকতের কলাতলী থেকে সুগন্ধা-লাবণী পয়েন্ট পর্যন্ত প্রায় তিন কিলোমিটারে অন্তত দেড় লাখ পর্যটকের সমাগম ঘটে। এদিন ভিড়ের মধ্যে বিভিন্ন পয়েন্ট থেকে ১২টি শিশু হারিয়ে যায়। এর আগে রোববার (২২ মার্চ) হারিয়েছিল ৩টি শিশু। গত দুই দিনে হারানো এই ১৫ শিশুর সবাইকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে ট্যুরিস্ট পুলিশ।

সোমবার বিকেল ৫টা। সৈকতের সুগন্ধা পয়েন্টের ট্যুরিস্ট পুলিশ বক্সে কান্নায় ভেঙে পড়েছে ছয় বছর বয়সি দুই শিশু লাবীবা ও ইলহাম। একই সময়ে নেত্রকোনার মাহাবুব আলম তার ৬ বছরের শিশু মাহাদী এবং নারায়ণগঞ্জের আক্তার হোসেন তার ১৩ বছরের শিশু আতিক মাহমুদকে হারিয়ে ট্যুরিস্ট পুলিশের শরণাপন্ন হন।

ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার বাড়ৈ এবং সদস্য মোহাম্মদ ফরিদ দীর্ঘক্ষণ সৈকতে মাইকিং করার পর চার শিশুরই অভিভাবকদের খুঁজে বের করেন এবং তাদের সন্তানকে বুঝিয়ে দেন। সন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন অভিভাবকরা।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

কক্সবাজার সৈকতে এক দিনেই হারাল ১২ শিশু

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

ঈদের ছুটিতে লাখো পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্রসৈকতে। পর্যটকের ভিড় বাড়ার সাথে সাথে সৈকতে ঘুরতে আসা শিশুদের হারিয়ে যাওয়ার ঘটনাও উদ্বেগজনকভাবে বাড়ছে। মূলত অভিভাবকদের অসতর্কতার কারণেই শিশুরা ভিড়ের মধ্যে দলছুট হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে ট্যুরিস্ট পুলিশ।

গতকাল সোমবার (২৩ মার্চ) সৈকতের কলাতলী থেকে সুগন্ধা-লাবণী পয়েন্ট পর্যন্ত প্রায় তিন কিলোমিটারে অন্তত দেড় লাখ পর্যটকের সমাগম ঘটে। এদিন ভিড়ের মধ্যে বিভিন্ন পয়েন্ট থেকে ১২টি শিশু হারিয়ে যায়। এর আগে রোববার (২২ মার্চ) হারিয়েছিল ৩টি শিশু। গত দুই দিনে হারানো এই ১৫ শিশুর সবাইকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে ট্যুরিস্ট পুলিশ।

সোমবার বিকেল ৫টা। সৈকতের সুগন্ধা পয়েন্টের ট্যুরিস্ট পুলিশ বক্সে কান্নায় ভেঙে পড়েছে ছয় বছর বয়সি দুই শিশু লাবীবা ও ইলহাম। একই সময়ে নেত্রকোনার মাহাবুব আলম তার ৬ বছরের শিশু মাহাদী এবং নারায়ণগঞ্জের আক্তার হোসেন তার ১৩ বছরের শিশু আতিক মাহমুদকে হারিয়ে ট্যুরিস্ট পুলিশের শরণাপন্ন হন।

ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার বাড়ৈ এবং সদস্য মোহাম্মদ ফরিদ দীর্ঘক্ষণ সৈকতে মাইকিং করার পর চার শিশুরই অভিভাবকদের খুঁজে বের করেন এবং তাদের সন্তানকে বুঝিয়ে দেন। সন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন অভিভাবকরা।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত