প্রতিদিনের বান্দরবান

বিএমএসএফের নিন্দা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তরুণ সাংবাদিককে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক তরুণ ও প্রতিবাদী এক সাংবাদিক মঙ্গলবার ২৪ মার্চ বিকেলে কে বাড়ি থেকে ডেকে এনে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে সন্ত্রাসীরা। হত্যার শিকার ওই সাংবাদিকের নাম দ্বীন ইসলাম। সে কসবা উপজেলার শিমরাইল গ্রামের মধ্য পাড়ার শফিকুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন কসবা থানার ওসি নাজনীন সুলতানা। তবে কে বা কারা হত্যা করেছে এখনো বিষয়টি জানা যায়নি। তবে হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। 

এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করেছেন।

নেতৃবৃন্দ বলেন, এভাবে একজন সাংবাদিককে পিটিয়ে মেরে ফেলা যায় না। বিষয়টি গোটা দেশের গণমাধ্যম ও সাংবাদিক সমাজকে ভাবিয়ে তুলেছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, নিহত সাংবাদিক দ্বীন ইসলাম পরিচালিত অনলাইন পেইজটি ভিজিট করে দেখা গেছে, সে দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিল। মাদকের সঙ্গে সম্পৃক্ত কাউকে ছাড় দিতনা। 

এ নিয়ে স্থানীয় প্রশাসন এবং কতিপয় সাংবাদিকদের সঙ্গে তার সাপেনেউলে সম্পর্ক বিরাজ করছিল। নিজের নিরাপত্তার কারণে বেশ কিছু দিন ধরে কুমিল্লা শহরে বাসা ভাড়া করে বসবাস শুরু করে। ঈদে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়িতে আসে।

বিএমএসএফের পক্ষ থেকে বলা হয়েছে দ্বীন ইসলামের সাথে পূর্ব শত্রুতা সম্পন্ন ব্যক্তিদের গ্রেফতার করা হলে প্রকৃত রহস্য উদঘাটন হতে পারে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তরুণ সাংবাদিককে পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক তরুণ ও প্রতিবাদী এক সাংবাদিক মঙ্গলবার ২৪ মার্চ বিকেলে কে বাড়ি থেকে ডেকে এনে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে সন্ত্রাসীরা। হত্যার শিকার ওই সাংবাদিকের নাম দ্বীন ইসলাম। সে কসবা উপজেলার শিমরাইল গ্রামের মধ্য পাড়ার শফিকুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন কসবা থানার ওসি নাজনীন সুলতানা। তবে কে বা কারা হত্যা করেছে এখনো বিষয়টি জানা যায়নি। তবে হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। 

এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করেছেন।

নেতৃবৃন্দ বলেন, এভাবে একজন সাংবাদিককে পিটিয়ে মেরে ফেলা যায় না। বিষয়টি গোটা দেশের গণমাধ্যম ও সাংবাদিক সমাজকে ভাবিয়ে তুলেছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, নিহত সাংবাদিক দ্বীন ইসলাম পরিচালিত অনলাইন পেইজটি ভিজিট করে দেখা গেছে, সে দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিল। মাদকের সঙ্গে সম্পৃক্ত কাউকে ছাড় দিতনা। 

এ নিয়ে স্থানীয় প্রশাসন এবং কতিপয় সাংবাদিকদের সঙ্গে তার সাপেনেউলে সম্পর্ক বিরাজ করছিল। নিজের নিরাপত্তার কারণে বেশ কিছু দিন ধরে কুমিল্লা শহরে বাসা ভাড়া করে বসবাস শুরু করে। ঈদে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়িতে আসে।

বিএমএসএফের পক্ষ থেকে বলা হয়েছে দ্বীন ইসলামের সাথে পূর্ব শত্রুতা সম্পন্ন ব্যক্তিদের গ্রেফতার করা হলে প্রকৃত রহস্য উদঘাটন হতে পারে।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত