প্রতিদিনের বান্দরবান

ঈদগড়ে শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ছবি: প্রতিদিনের বান্দরবান

নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী রামুর ঈদগড়ে ছগিরাকাটা ও করলিয়ামুরা ইয়াং জেনারেশনের উদ্যোগে শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকাল আনুমানিক ৩টায় ঈদগড় করলিয়ামুরা শাহ সুজা স্টেডিয়াম মাঠে জমজমাট পরিবেশে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাটাজঙ্গল এলাকার রায়হান ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে ৪ নম্বর ওয়ার্ডের দল রানার্সআপ হওয়ার কৃতিত্ব লাভ করে। খেলা দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়াপ্রেমী মানুষ মাঠে ভিড় জমালে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিক মো. ইব্রাহিম খলিলের সঞ্চালনায় ও মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং তাদের সুস্থ বিনোদনের পথ তৈরি করে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের এমইউপি সদস্য মো. বেলাল উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ডের এমইউপি সদস্য মো. রুস্তম আলী, ৮ নম্বর ওয়ার্ডের এমইউপি সদস্য মো. সরোয়ার উদ্দিন, ক্রীড়া সংগঠক মো. নুরুল আলম নুরী, সাংবাদিক আনোয়ার হোছাইন ও সাদেক হোসেন খোকা।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “গ্রামীণ পর্যায়ে এমন আয়োজন নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলে এবং সামাজিক সম্প্রীতি বাড়ায়। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।”

পরে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফিসহ নগদ টাকা এবং রানার্সআপ দলের হাতে ট্রফিসহ নগদ টাকা তুলে দেন। এ সময় খেলোয়াড় ও আয়োজক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিদের মাঝেও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৩ মার্চ বাইশারী বনাম ঈদগড়ের মধ্যকার উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টটির পর্দা ওঠে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

ঈদগড়ে শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত