যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিশৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি সম্মান জানানো হয়।
এরপর সকাল ৮ টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শামীম আরা রিনি।
এসময় পুলিশ সুপার মো. আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, অতিরিক্ত জেলা প্রশাসক এস,এম,মনজুরুল হক, মো. আবু তালেব, এস, এম হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্ত সহ সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ, আনসার ও ভিডিপি দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দল এবং বিভিন্ন স্কুল ও কলেজের শির্ক্ষাথীর অংশগ্রহণে মনোমুগ্ধকর শরীর চর্চা প্রদর্শন হয় এবং শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের পাশাপাশি নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন