প্রতিদিনের বান্দরবান

আলীকদম-থানচি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২

ছবি: সংগৃহীত

বান্দরবানের আলীকদম থানচি সড়কের ১৯ কিলো এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটক গুরুতর  আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে থানচি থেকে আলীকদমে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন আব্দুল আল মামুন ও ইমতিয়াজ। তাঁদের বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চারজন পর্যটক দুটি মোটরসাইকেলে করে থানচি ভ্রমণ শেষে আলীকদমে ফিরছিলেন। পথে ১৯ কিলোমিটার এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে একজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য  চট্টগ্রামে পাঠানো হয়েছে।

আলীকদম থানার এসআই ইয়ামিন আহমেদ বলেন, আহতদের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছেন।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

আলীকদম-থানচি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

বান্দরবানের আলীকদম থানচি সড়কের ১৯ কিলো এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটক গুরুতর  আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে থানচি থেকে আলীকদমে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন আব্দুল আল মামুন ও ইমতিয়াজ। তাঁদের বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চারজন পর্যটক দুটি মোটরসাইকেলে করে থানচি ভ্রমণ শেষে আলীকদমে ফিরছিলেন। পথে ১৯ কিলোমিটার এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে একজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য  চট্টগ্রামে পাঠানো হয়েছে।

আলীকদম থানার এসআই ইয়ামিন আহমেদ বলেন, আহতদের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছেন।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত