বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারীকে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
বুধবার (১ এপ্রিল) ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি এই ধর্ম প্রচারক তার ‘লিগ্যাসি অব ফেইথ’ সিরিজের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন। সফরের মাঝপথেই এই সংবাদ দেয় দেশটির সরকার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মঙ্গলবার আজহারীর ভিসা বাতিল করা হয়েছে। তিনি এখন অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় আছেন।
অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বুধবার জানান, আজহারির আগমন সম্পর্কে তাকে এবং অন্যান্য সংসদ সদস্যদের বিভিন্ন গোষ্ঠী সতর্ক করেছিল।
তিনি সিনেটে বলেন, আমি জানি, বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ-সহ বিভিন্ন গোষ্ঠী বেশ কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন