বান্দরবানের লামা থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৩১ মার্চ ২০২৬ ইং তারিখে জনাব মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) এবং জনাব মুহাম্মদ শাহজাহান কামাল, অফিসার ইনচার্জ, লামা থানার তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে এসআই দীপন পাল সঙ্গীয় ফোর্সসহ ০১ বছর ০৬ মাস সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী নেজামুল হক (৪৭), পিতা—মৃত কবির আহাম্মদ, গ্রাম—ধুংছা পাড়া, ৩০৩নং ডলুছড়ি মৌজা, থানা—লামা, বান্দরবানকে গ্রেফতার করেন।
এছাড়া এএসআই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ একটি জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ বদিউল আলম (৪০), পিতা—শব্বির রহমান, সাং—রহিমাখোলা, লম্বাশিয়া পাড়া, ০৭নং ওয়ার্ড, ফাইতং ইউনিয়ন, থানা—লামা, বান্দরবানকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, পলাতক আসামী গ্রেফতারসহ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে লামা থানায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন