প্রতিদিনের বান্দরবান

হায়দারনাশী গ্রামার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

ছবি: প্রতিদিনের বান্দরবান

বান্দরবানের লামার ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ হায়দারনাশী গ্রামার স্কুল-২০২৬ইং সালের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায়,দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল ০৯ ঘটিকার সময় বিদ্যালয়ের মাঠে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল আলম বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার ও ০৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মঈন উদ্দিন। 

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ এমরান এর সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবু তাহের মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান লামা উপজেলা পরিষদ, সদস্য আহবায়ক কমিটি, বান্দরবান জেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  লামা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু তাহের, মোঃ রফিকুল ইসলাম, সভাপতি, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন, ইয়াংছা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ আইয়ুব আলী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যাক্তি, সাংবাদিকসহ প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে অতিথি ও বিদায়ী ছাত্র- ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো এ বছর হায়দারনাশী গ্রামার স্কুল থেকে ০৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্যে মোঃ আবু তাহের মিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে যেকোনো প্রয়োজনে সবসময় বিদ্যালয়ের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন। এবং শিক্ষার্থীসহ বিদ্যালয়ের সফলতা কামনা করেছেন।

প্রধান অতিথি হিসেবে মোঃ মঈন উদ্দিন এস.এস.সি পরীক্ষার্থীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। গ্রাম অঞ্চলে এতো সুন্দর একটা শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানিয়েছেন। সেইসাথে বিদ্যালয়ের উন্নয়নের জন্য একটা প্রকল্প দিবে বলে আশ্বাস দিয়েছেন।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল আলম বাবলু বলেন, আমাদের বিদ্যালয়ের নামে নিজস্ব জমিতে আমাদের প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। বর্তমানে আমাদের বিদ্যালয়ে দু'শ এর অধিক শিক্ষার্থী রয়েছে। ১৪ জন শিক্ষকমণ্ডলী দ্বারা তাদের পাঠদান দেওয়া হয়। প্রতিষ্ঠাকাল থেকেই আমরা সুনামের সাথে পরীক্ষায় ভালো রেজাল্ট করে আসতেছি।

তিনি আরো বলেন,বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ) কতৃক আয়োজিত মেধা বৃত্তি ২০২৬ ইং এর বিভাগভিত্তিক (চট্টগ্রাম) বিভাগে হায়দারনাশী গ্রামার স্কুল থেকে অংশগ্রহণ করে মেধা বৃত্তি পরীক্ষায় ১২ জন শিক্ষার্থী সাফল্যের সাথে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৬ জন ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। 

 আলোকিত স্বর্ণপদক মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ ইং সালে আমার বিদ্যালয় থেকে ২ জন শিক্ষার্থী সফলতার সাথে বৃত্তি পেয়েছে যা বান্দরবান জেলায় প্রথম হিসেবে গৌরব অর্জন করেছে। ২০২৫ সালে কুইজ প্রতিযোগিতায় উপজেলায় তৃতীয় স্থান এবং ২০২৬ ইং সালেও রচনা প্রতিযোগিতায় উপজেলায় তৃতীয় স্থান অধিকার করেছে। 

শিক্ষার্থীরা যাতে এক প্রতিষ্ঠানে বাংলা,ইংরেজি,আরবি শিখতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। সিলেবাসে ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে আরবি ভাষাকে যুক্ত করা ও আল-কোরআন শেখার সু-ব্যবস্থা করা হয়েছে।  আরো রয়েছে কম্পিউটার শেখার সু-ব্যবস্থা। শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে দু'দিন করে দেওয়া হয় কম্পিউটার প্রশিক্ষণ। বর্তমানে তথ্য প্রযুক্তির যোগে পড়াশোনার পাশাপাশি কম্পিউটারের গুরুত্ব অপরিসীম। সর্বোপরি অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বিদ্যালয়ের সফলতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

হায়দারনাশী গ্রামার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত