প্রতিদিনের বান্দরবান

স্ত্রীকে কুপিয়ে জঙ্গলে ফেলে পালাল স্বামী

কর্ নারীকে ছু/রিকাঘাত করে র/ক্তাক্ত অবস্থায় নির্জন জঙ্গলে ফেলে পালিয়েছে তার দ্বিতীয় স্বামী

কর্ণফুলীতে ছানোয়ারা বেগম (৪২) নামে এক নারীকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় নির্জন জঙ্গলে ফেলে পালিয়েছে তার দ্বিতীয় স্বামী—এমন অভিযোগ পাওয়া গেছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালের অপারেশন থিয়েটারে তার অস্ত্রোপচার চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক আবাসিক এলাকার একটি নির্জন জঙ্গলে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম।

দেশ ও দশের কথা বলতে

আহত সানোয়ারা বেগম চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাদরাসাপাড়া এলাকার মৃত ছগীর আহমেদের মেয়ে। তিনি বর্তমানে একই এলাকার চাচা ফারুক আহমেদের ভাড়া বাসায় বসবাস করছিলেন।

জানা গেছে, তিনি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এ কর্মরত।

অভিযুক্ত স্বামী হাবিবুর রহমানের (২৭) বাড়ি ফরিদপুর জেলায়। ঘটনার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চট্টগ্রাম মেডিকেলে কর্ণফুলী থানার একজন এসআই উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা করছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এটি সানোয়ারার দ্বিতীয় বিয়ে। তার আগের স্বামী মারা গেছেন এবং পূর্বের সংসারে তার দুই সন্তান রয়েছে। বর্তমান স্বামীর সঙ্গে গত ছয় মাস ধরে তার কোনো যোগাযোগ ছিল না। কিছুদিন আগে তিনি স্বামীকে ভাড়া বাসা থেকে বের করে দেন বলেও জানা গেছে।

পারিবারিক কলহ ও দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওসি শাহীনূর আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। অভিযুক্ত স্বামীকে আটক করা গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Image

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

স্ত্রীকে কুপিয়ে জঙ্গলে ফেলে পালাল স্বামী

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত