প্রতিদিনের বান্দরবান

চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

ছবি: প্রতিদিনের বান্দরবান

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছে। এর আগে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় দুইজনই মারা যায়।

নিহতরা হলেন- চকরিয়ার বরইতলী ইউনিয়নের উত্তর বরইতলী গ্রামের নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)।

শুক্রবার রাত আটটার দিকে মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। এ সময় মোটর সাইকেলটি চুর্ণ-বিচুন্ন হয়ে যায় এবং ঘাতক ট্রাকটি মহাসড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।

মহাসড়কের চকরিয়া বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন মর্মান্তিক এই দুর্ঘটনায় বাবা ও ছেলে মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত আটটার দিকে বাবা নুরুল হোসেন ও ছেলে শামীম বরইতলী থেকে চিরিঙ্গা বাজারে যাচ্ছিল মোটর সাইকেলে করে। এ সময় তাদের বহনকারী মোটরসাইকেলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় পৌঁছলে দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলে মারা যায় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছে। এর আগে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় দুইজনই মারা যায়।

নিহতরা হলেন- চকরিয়ার বরইতলী ইউনিয়নের উত্তর বরইতলী গ্রামের নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)।

শুক্রবার রাত আটটার দিকে মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। এ সময় মোটর সাইকেলটি চুর্ণ-বিচুন্ন হয়ে যায় এবং ঘাতক ট্রাকটি মহাসড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।

মহাসড়কের চকরিয়া বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন মর্মান্তিক এই দুর্ঘটনায় বাবা ও ছেলে মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত আটটার দিকে বাবা নুরুল হোসেন ও ছেলে শামীম বরইতলী থেকে চিরিঙ্গা বাজারে যাচ্ছিল মোটর সাইকেলে করে। এ সময় তাদের বহনকারী মোটরসাইকেলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় পৌঁছলে দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলে মারা যায় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত