প্রতিদিনের বান্দরবান

বান্দরবানের সাংসদ সাচিং প্রু জেরীকে রাজসিক সংবর্ধনা

সাচিং প্রু জেরীকে গণসংবর্ধনা। ছবি: প্রতিদিনের বান্দরবান

বান্দরবান সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠে জেলা বিএনপির উদ্যোগে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।

বান্দরবানে পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন শিল্প গড়ে তোলা হবে। শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হবে।

জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা অধ্যাপক ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা সাচ প্রু চৌধুরী, আব্দুল কুদ্দুস, মুজিবুর রশিদ, আব্দুল মাবুদ, আমির হোসেন আমু, মশিউর রহমান মিটন, জাহাঙ্গীর আলম, নিরু তাজ বেগম ও জত্রিতা লীনা প্রমুখ। এছাড়া জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন উপজেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সংবর্ধনার জবাবে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, বান্দরবানে পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন শিল্প গড়ে তোলা হবে। শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হবে। তিনি বলেন, পার্বত্য এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেয়া হবে।

সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা মিছিল নিয়ে রাজার মাঠে সমবেত হন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণ শেষে রাজপুত্র সাচিং প্রু জেরী প্রথমবারের মতো ঢাকা থেকে বান্দরবানে এসে এ সংবর্ধনায় অংশ নেন।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

বান্দরবানের সাংসদ সাচিং প্রু জেরীকে রাজসিক সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বান্দরবান সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠে জেলা বিএনপির উদ্যোগে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।

বান্দরবানে পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন শিল্প গড়ে তোলা হবে। শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হবে।

জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা অধ্যাপক ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা সাচ প্রু চৌধুরী, আব্দুল কুদ্দুস, মুজিবুর রশিদ, আব্দুল মাবুদ, আমির হোসেন আমু, মশিউর রহমান মিটন, জাহাঙ্গীর আলম, নিরু তাজ বেগম ও জত্রিতা লীনা প্রমুখ। এছাড়া জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন উপজেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সংবর্ধনার জবাবে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, বান্দরবানে পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন শিল্প গড়ে তোলা হবে। শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হবে। তিনি বলেন, পার্বত্য এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেয়া হবে।

সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা মিছিল নিয়ে রাজার মাঠে সমবেত হন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণ শেষে রাজপুত্র সাচিং প্রু জেরী প্রথমবারের মতো ঢাকা থেকে বান্দরবানে এসে এ সংবর্ধনায় অংশ নেন।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত