প্রিন্ট এর তারিখ : ১০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬
উখিয়ায় সেহরির সময় ডাকাতির চেষ্টা, গ্রামবাসীর হাতে আটক ৩ জন
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের বান্দরবান ||
কক্সবাজারে সেহরির সময় ডাকাতির চেষ্টাকালে ৩ ডাকাতকে আটক করে পুলিশে সোপার্দ করেছে গ্রামবাসী। ডাকাত দল গোয়ালের গরু বের করে নেওয়ার পর একটি ঘরে প্রবেশে চেষ্টা করছিলশনিবার (৭ মার্চ) রাতে কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল গ্রামে এ ঘটনা ঘটে।ডাকাতির বিষয় গৃহকর্তা বুঝতে পেরে কৌশলে ওই ডাকাত দলটিকে আটকানোর ফাঁদ তৈরি করেন, মসজিদের মাইকে ‘ডাকাত আইস্যে’ ঘোষণা শুনে ঘর থেকে প্রায় পুরো গ্রামের মানুষ বেরিয়ে আসেন। বিষয়টি টের পেয়ে পালানোর সময় অটোরিকশাসহ ৩ যুবককে ধরে ফেলতে সক্ষম হন গ্রামবাসীরা।আটককৃত যুবকেরা হলো- ইউনিয়নের সোনাইছড়ি এলাকার বদিউল আলমের ছেলে ছৈয়দ নুর (২৫), একই এলাকার পেঠান আলীর ছেলে জসিম উদ্দিন (২৪) ও জুম্মা পাড়া এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ রায়হান (২৫)।স্থানীয় সামাজিক সংগঠন দীপ্তি জাগরণ ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের গ্রামে চুরি-ডাকাতি বেড়েছে। দুইদিন আগেও গ্রামের আব্দুর রহিম ভাইয়ের গরু নিয়ে যাওয়া হয়েছে আজ তারা আলি ভাইয়ের বাড়িতে আসছিল। আমরা একত্রিত হয়ে তাদের ধরে ফেলি। এটি উপকূলীয় এলাকা গ্রামবাসীরা ঐক্যবদ্ধ না হলে বড় অঘটন হতে পারত।আটককৃতদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে এবং গ্রামবাসীরা তাদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।উখিয়া থানার আওতাধীন ইনানী ফাঁড়ির ইনচার্জ এস আই দুর্জয় সরকার বলেন, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত