প্রিন্ট এর তারিখ : ১০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬
খাগড়াছড়িতে মারমা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের বান্দরবান ||
খাগড়াছড়িতে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) সকালে মানিকছড়ি উপজেলার বড়বিল এলাকায় রান্নাঘর থেকে রাম্রা মারমা (৪১) নারীর রক্তাক্ত মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহত রাম্রা মারমা ৩ ছেলে ও ১ কন্যা সন্তানের জননী।নিহতের মেয়ে কলেজছাত্রী আনুমা মারমা বলেন, সোমবার রাত ১০ টার দিকে আনুমা ও তার মা রাম্রা মারমা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন নিজ শয়ন কক্ষে। সকাল সাড়ে ৭টার দিকে ঘুমে থেকে উঠে তার মাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে রান্নাঘরের বিছানায় কম্বল মোড়ানো অবস্থায় দেখতে পান। পরে কম্বল সরাতেই মাথা ও গলায় আঘাতের চিহ্নযুক্ত রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ।মানিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. আল আমিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে দোষীদের গ্রেফতার করা হবে জানান তিনি।
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত