প্রিন্ট এর তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬
শাহপরীর দ্বীপে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের বান্দরবান ||
কক্সবাজারের শাহপরীর দ্বীপ সড়কে একটি মোটরসাইকেল ও পর্যটকবাহী ‘চাঁদের গাড়ি’র মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তি সাবরাংয়ের হারিয়াখালী এলাকার বাসিন্দা বকসুর ছেলে মোহাম্মদ আনিস (৪০)।স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত