প্রিন্ট এর তারিখ : ১০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬
চকরিয়ায় মসজিদের পুকুর থেকে যুবতীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের বান্দরবান ||
কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি মসজিদের পুকুর থেকে শাহেনা বেগম (২২) নামের এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার বদরখালী ইউনিয়ন এর বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।নিহত শাহেনা বেগম মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের সর্দারপাড়া গ্রামের মৃত আবুল কাসেমের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী মসজিদের পুকুরে এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। বিকেলে পুলিশ তাঁর পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই ফরিদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শাহেনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি পুকুরে নামার পর আর উঠতে পারেননি। এ ঘটনায় একটি প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মরদেহটি নিহতের মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত