প্রিন্ট এর তারিখ : ১০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬
ঈদগড়ে শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ ||
নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী রামুর ঈদগড়ে ছগিরাকাটা ও করলিয়ামুরা ইয়াং জেনারেশনের উদ্যোগে শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৫ মার্চ) বিকাল আনুমানিক ৩টায় ঈদগড় করলিয়ামুরা শাহ সুজা স্টেডিয়াম মাঠে জমজমাট পরিবেশে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাটাজঙ্গল এলাকার রায়হান ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে ৪ নম্বর ওয়ার্ডের দল রানার্সআপ হওয়ার কৃতিত্ব লাভ করে। খেলা দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়াপ্রেমী মানুষ মাঠে ভিড় জমালে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিক মো. ইব্রাহিম খলিলের সঞ্চালনায় ও মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সিকদার।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং তাদের সুস্থ বিনোদনের পথ তৈরি করে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের এমইউপি সদস্য মো. বেলাল উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ডের এমইউপি সদস্য মো. রুস্তম আলী, ৮ নম্বর ওয়ার্ডের এমইউপি সদস্য মো. সরোয়ার উদ্দিন, ক্রীড়া সংগঠক মো. নুরুল আলম নুরী, সাংবাদিক আনোয়ার হোছাইন ও সাদেক হোসেন খোকা।বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “গ্রামীণ পর্যায়ে এমন আয়োজন নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলে এবং সামাজিক সম্প্রীতি বাড়ায়। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।”পরে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফিসহ নগদ টাকা এবং রানার্সআপ দলের হাতে ট্রফিসহ নগদ টাকা তুলে দেন। এ সময় খেলোয়াড় ও আয়োজক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিদের মাঝেও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।উল্লেখ্য, গত ৩ মার্চ বাইশারী বনাম ঈদগড়ের মধ্যকার উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টটির পর্দা ওঠে।
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত