প্রিন্ট এর তারিখ : ১০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬
লোহাগড়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ৫ ভাটাকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের বান্দরবান ||
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে দিনব্যাপী মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়। বুধবার (০১ এপ্রিল ২০২৬) পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম।অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে পাঁচটি ইটভাটাকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো:মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিং (4BM) — মালিক: জসিম উদ্দিন (জরিমানা: ৬ লক্ষ টাকা)মেসার্স বিসমিল্লাহ ব্রিকস (BBM-2) — মালিক: মোঃ গিয়াস উদ্দিন (জরিমানা: ৬ লক্ষ টাকা), চরম্বা রহমানিয়া ব্রিকস (CRB) — মালিক: নাছির উদ্দিন (জরিমানা: ৬ লক্ষ টাকা), মেসার্স ইসলাম ব্রিকস ম্যানুফ্যাকচারিং (IBM) — মালিক: মফিজুর রহমান (জরিমানা: ৬ লক্ষ টাকা), মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস (BRB) — মালিক: নুরুল আলম বাহাদুর (জরিমানা: ৬ লক্ষ টাকা)।অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল এবং ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন।আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে র্যাব-০৭, চট্টগ্রাম আনসার সদর দপ্তর এবং চট্টগ্রাম রিজার্ভ পুলিশের সদস্যরা। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, লোহাগাড়া স্টেশনের সদস্যরাও মোবাইল কোর্টে সহায়তা প্রদান করেন।পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত