প্রিন্ট এর তারিখ : ২১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
আ.লীগ আমলের এপিপি পেলেন বিএনপির মনোনয়ন
ডেস্ক নিউজ, প্রতিদিনের বান্দরবান ||
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীকে মনোনীত করেছেন বিএনপি। এর মধ্যে স্থান করে নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে এপিপি (সহকারী পাবলিক প্রসিকিউটর) হওয়া বান্দরবানের অ্যাডভোকেট মাধবী মারমা। সোমবার (২০ এপ্রিল) এ তালিকা প্রকাশ করা হয়।অ্যাডভোকেট মাধবী মারমা ২০২৪ সালের নভেম্বর থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে এপিপি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।বান্দরবান জেলা বিএনপির একাধিক সূত্রে জানা যায়, অ্যাডভোকেট মাধবী মারমা অতীতে এবং বর্তমানে বিএনপির কোন পদ পদবীতে ছিলেন না।এদিকে মাধবী মারমাকে সংরক্ষিত নারী আসনে মনোনীত করায় বান্দরবান জেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।নাম প্রকাশ না করা শর্তে জেলা বিএনপির এক সদস্য বলেন, বান্দরবান জেলা বিএনপির আরেক সদস্য বলেন, ত্যাগীদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করে হাইব্রিডদের পূনর্বাসন করার চেস্টা করা হচ্ছে যা কখনো কাম্য নয়। যাকে মনোনীত করা হয়েছে তিনি দীর্ঘ ১৭ বছর কোথায় ছিলেন। বিএনপিতে তার অবদান কী।পার্বত্য তিনটি সাধারন আসনের মধ্যে দুইটির প্রতিনিধি বর্তমানে পাহাড়ি সম্প্রদায়ের।পাহাড়ি বাঙালি ভারসাম্য ও বাঙালি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত নারী আসনে একজন বাঙ্গালী নেত্রীর খুবই দরকার ছিলো। তাছাড়াও মাধবী মারমা বিএনপির কেউ নয় এবং অতীতেও কোন পদে ছিলেন না।
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত