প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন নেতৃত্বে রুমা প্রেসক্লাব গঠন, সভাপতি মংহাইথুই ও সম্পাদক অংবাচিং
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের বান্দরবান ||
বান্দরবানের রুমা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে দৈনিক সাঙ্গু পত্রিকার প্রতিনিধি মংহাইথুই মারমা সভাপতি এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি অংবাচিং মারমা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির নবনির্বাচিত কোষাধ্যক্ষ হয়েছেন ডেইলি অবজারভারের প্রতিনিধি উবাসিং মারমা। এছাড়া কার্যকরী কমিটির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন— মোহাম্মদ আবদুল হাকিম, মথিং ত্রিপুরা, চনুমং মারমা, শৈহ্লাচিং মারমা এবং শৈলুমং মারমা। এর আগে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত নির্বাচন ও কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৫৩ নং কোলাদে মৌজার হেডম্যান চিংথেশ্বুই মারমা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের আলোর সিনিয়র সাংবাদিক কিকিউ মারমা, দৈনিক আমাদের সময়ের নুসিং থোয়াই মারমা, দৈনিক দেশ রূপান্তরের ক্যমুইঅং মারমা, দৈনিক ভোরের কাগজের মংসানু মারমা এবং দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মংবোওয়াংচিং মারমা (অনুপম)।এ সময় স্থানীয় কর্মরত অন্যান্য গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ রুমা উপজেলার সার্বিক উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন।
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত