প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
১০ হাজার ইয়াবাসহ নাইক্ষ্যংছড়িতে যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের বান্দরবান ||
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশি অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নুরুল আমিন (২৭) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। গতকাল বিকেলে উপজেলার ১ নম্বর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফুইট্টা ঝিরি রাস্তার মাথায় নাইক্ষ্যংছড়ি-চাকঢালা পাকা সড়কে এ অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, মাসব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান খানের নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে নুরুল আমিনকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদকের উৎস সন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত