প্রিন্ট এর তারিখ : ০৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬
পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মীর হেলাল
ডেস্ক রিপোর্ট , প্রতিদিনের বান্দরবান ||
পার্বত্য চট্টগ্রামকে আগামী ৫ বছরে একটি ইকো ট্যুরিজম, সুপেয় পানি, উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতের মাধ্যমে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।শনিবার, ২১ ফেব্রুয়ারি'২৬ দায়িত্ব পাওয়ার পর প্রথমবার চট্টগ্রাম এসে নগরীর গোয়াচি বাগান এলাকায় নিজ বাস ভবনে এ কথা বলেন তিনি।দেশ ও দশের কথা বলতেদুপুরে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে তার বাসভবনে উপস্থিত হন মহানগর, উপজেলার নেতৃবৃন্দ। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।মীর মোহাম্মদ হেলাল উদ্দীন সাংবাদিকদের বলেন, ‘জাতীয়তাবাদী চেতনায় যে ৩১ দফা দেয়া হয়েছে তার আলোকে সবাইকে নিয়েই পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে কাজ করা হবে।’তিনি বলেন, ‘এ পার্বত্য অঞ্চলের বিপুল সম্ভাবনা রয়েছে। সেটিকে সেভাবে কাজে লাগানো যায়নি। বিগত আমলে হাট-হাজারীতে বিন্দুমাত্র উন্নয়ন হয়নি।’ এসময় আগামী ৬ মাসে হাট-হাজারীতে ১০০ কোটি টাকার উন্নয়ন কাজ করার ঘোষণা দেন তিনি।
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত